আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিএনপি’র পক্ষ থেকে সবধরণের সহযোগিতা দেবার ঘোষানা দিলেন সংগঠনের উল্লাপাড়া শাখার নেতৃবৃন্দ। প্রতিটি মন্দিরে তাদের ১৫ জন করে কর্মী দিনরাত অবস্থান করবেন।
শরতের স্বেত শুভ্রতার আমেজে ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ১৫৭টি পূজা মন্ডপে বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টায় ষষ্ঠী ও বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টায় সপ্তমীর বিহিত পূজা অর্চণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে।
বগুড়া ধুনটে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ কে এম তৌহিদুল আলম মামুন।
বগুড়ার ধুনট পৌর এলাকার ৫০জন অসহায় দরিদ্র নারীর মাঝে সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থা (এসজিইউএস)’র উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে কাপড় ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ৭টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। ১২ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার কয়েকটি মন্দির পরিদর্শন করেন। এসময়ে পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে তিনি কথা বলেন ও সার্বিক নিরাপত্তার বিষয়ে খোজ খবর নেন।