শাহাবাগে আন্দোলনে ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। আন্দোলন ভেঙে দিতে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জের পর জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রত্যাশীরা এবার মহাসমাবেশের ডাক দিয়েছেন। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানির শাহাবাগে আন্দোলনে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপের পর আন্দোলনকারীরা এই সিদ্ধান্ত নিয়েছেন।
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার সময় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ঘটনা তদন্তে আজ বৃহস্পতিবার কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।