বহুল প্রত্যাশিত যমুনা রেল সেতুতে পরীক্ষামূলক যাত্রীবাহী ট্রেন চলাচল করছে আজ। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে সয়দাবাদ রেলওয়ে স্টেশন মাস্টার মনিরুজ্জামান এতথ্য নিশ্চিত করেন।
উল্লাপাড়ার ঘাটিনা করতোয়া রেল সেতুর পাশে এখন শিমুল ফুলের মহাসমারোহ। রেলপথ ও নদীপাড়ে সারিসারি শিমুল গাছগুলো লাল ফুলে ছেয়ে গেছে। সেই সাথে হাজারো পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে এই জনপথ।
রেলওয়ে সূত্র বলছে, যমুনা রেলসেতুটির দৈর্ঘ্য ৪ দশমিক ৮ কিলোমিটার। কিন্তু সেতুটিকে ১২০ কিলোমিটার দৈর্ঘ্য ধরা হয়েছে। অর্থাৎ সেতুটির প্রতি কিলোমিটার দুরত্বকে ২৫ কিলোমিটারে বাড়িয়ে ভাড়া নির্ধারণ করা হযেছে।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যমুনা নদীর ওপর নির্মিত এশিয়ার অন্যতম বৃহৎ এবং বাংলাদেশের দীর্ঘতম ‘যমুনা রেলসেতু’ উদ্বোধন হলো। সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল আরও সহজ হবে।