ভোট কারচুপি, অতিরিক্ত ব্যালট সংরক্ষণসহ নানা অভিযোগ এনে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের (জাকসু) ভোট বরজন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানায় ছাত্রদল।
ভোট কারচুপি, অতিরিক্ত ব্যালট সংরক্ষণসহ নানা অভিযোগ এনে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের (জাকসু) ভোট বরজন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানায় ছাত্রদল। ছাত্রদলের সঙ্গে সংহতি প্রকাশ করে আরো চারটি প্যানেল ভোট বর্জন করেছে।
অধ্যাপক মাফরুহী সাত্তার নামের একজন কমিশনার জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার রাত পৌনে ৯টার দিকে বিদ্যালয় চত্বরের কলা ভবনের নিচে সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের এই ঘোষণা দেন।
জাকসু নির্বাচনের ভোট গণনা শেষে শেষ করে ফল ঘোষণা শুরু হয়েছে। এরই মধ্যে শহীদ রফিক-জব্বার হলের ফল ঘোষণা করা হয়েছে। হল সংসদের ফলাফল ঘোষণা শেষ হয়েছে।
অবশেষে ফল ঘোষণা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের। ফলাফলে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রশীদ জিতু। তিনি পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ হাজার ৯২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম।