একক ভর্তি পরীক্ষা নেওয়া হবে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামী বছর থেকে এমন তথ্য জানিয়েছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, নতুন কারিকুলামে অষ্টম ও নবম শ্রেণির বই লেখার কাজ শুরু করা হয়েছে। আগামী বছর থেকে নতুন কারিকুলামের এই দুই শ্রেণির পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে যথাসময়ে তুলে দেওয়ার জন্য কাজ করা হচ্ছে।
এছাড়া চলতি বছরের আগষ্টের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে চলতি শিক্ষা বর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ মঙ্গলবার এসএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইচএসসি পরীক্ষার বিষয়টি জানান শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।
আইন-আদালত ডেস্ক: বাংলাদেশের রাজনীতিতে আলোচিত বেশ কয়েকজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের একটি বিশেষ আদালতে এই চাঞ্চল্যকর মামলার বিচারকাজ এগিয়ে চলেছে। এর…