দূর থেকে দেখতে ঠিক বটগাছের মতই। কিন্তু এটি কোন বটগাছ নয়। ঠাকুরগাঁওয়ে প্রায় দুইবিঘা জমি জুড়ে বিস্তৃত রয়েছে ২২০ বছরের পুরনো একটি সূর্যপুরী আমগাছ। বিশালাকৃতির এই গাছটিকে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আমগাছ হিসেবে ধরা হয়। প্রতিনিয়তই দেশ-বিদেশের বিভিন্ন পর্যটক একনজর এই আমগাছটিকে দেখার জন্য ভিড় করে।