মহার্ঘ ভাতা পাবেন সরকারি সব কর্মকর্তা-কর্মচারী। পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সাথে আরো কিছু আর্থিক সুবিধা পাবেন।
অন্তর্বর্তী সরকার সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সাথে আরো কিছু আর্থিক সুবিধা পাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড.মোখলেসুর রহমান জানিয়েছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তা শিগগিরিই বাস্তবায়ন করা হবে।
সরকারি চাকুরিজীবীদের গ্রেড ভিত্তিক ১০ থেকে ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। এখন নতুন করে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।