এতিম খানা, লিল্লাহবোর্ডিং এবং আবাসিক পর্যায়ের ২৬টি কওমি মাদরাসায় দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মাদরাসার শিক্ষকদের হাতে মাংসের কাটুনগুলো তুলে দেওয়া হয়। মাংস পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মাদরাসার শিক্ষকরা।
দুম্বা। মরুভূমি অঞ্চলের এই প্রাণীটির এখন বাণিজ্যিক চাষ হচ্ছে গুরুদাসপুরে। সটাম দেহ আর ভরপুর মাংস থাকায় কোরবানির জন্য চাহিদার তুঙ্গে ভিনদেশী এই প্রাণি। দেশীয় গরু-মহিষের চেয়ে দুম্বা বিক্রি করে লাভ বেশি হওয়ায় ৩২ বিঘার ওপর গড়ে তোলা হয়েছে খামার।
অর্থনীতি ডেস্ক: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় এবার মধ্যপ্রাচ্যের জনপ্রিয় মরুভূমির প্রাণী দুম্বা পালনের অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচলিত গবাদিপশুর পাশাপাশি ভিন্নধর্মী এই প্রাণীটি…