সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এই সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিটির সভাপতি হিল্লোল চাকমার সভাপতিত্বে সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ অলি উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আতাউর রহমান, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন এবং শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা রবিউল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম ভূঁইয়া, ফায়ার সার্ভিসের টিম লিডার আলমগীর হোসেন, আব্দুল মজিদ কলেজের প্রভাষক কবির মিয়া, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রফিকা মহির, দরগাপাশা ইউপির প্যানেল চেয়ারম্যান মাসুক আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মাহবুব মিয়া, ইউএনওর সিএ মিজানুর রহমান এবং গ্রাম আদালতের কো-অর্ডিনেটর সোহেল আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে পুলিশের তৎপরতা আরও বাড়ানোর ওপর জোর দেন। তারা উল্লেখ করেন, মাদকের বিস্তার আগের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে এলেও এই সাফল্য ধরে রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি।
পাশাপাশি শান্তিগঞ্জ বাজারে যানজট কমানো, বাজার এলাকায় বেড়ে যাওয়া কুকুরের উপদ্রব নিয়ন্ত্রণ এবং জনস্বার্থে কুকুরের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া উপজেলা নির্বাচন অফিসের সেবা আরও সচল করা এবং থানায় পুলিশ ক্লিয়ারেন্স পেতে সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার আলোচনা হয়।
সবশেষে শান্তিগঞ্জকে নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সচেতন নাগরিকদের একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।


মন্তব্য