বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মান বিএনপির সাবেক দুই শীর্ষ নেতা।

তাঁরা হলেন—জার্মান বিএনপির সদ্য সাবেক সভাপতি আকুল মিয়া এবং সংগঠনটির সাবেক যুববিষয়ক সম্পাদক, জার্মান যুবদলের সাবেক সভাপতি ও কুলঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আনহার মিয়া।

সাক্ষাৎকালে জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা এবং তাঁদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রবাসীদের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের বিষয়ে তাঁরা গুরুত্বারোপ করেন।

এ ছাড়া বৈঠকে জার্মান বিএনপির বর্তমান সাংগঠনিক অবস্থা, চলমান কার্যক্রমের অগ্রগতি এবং প্রবাসের মাটিতে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল ও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।