নাটোরের নলডাঙ্গা উপজেলায় "জয় বাংলা"স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পাকা সড়কের উপর আগুন জ্বালানো হয়। বুধবার (​১৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ১ নম্বর ব্রহ্মপুর ইউনিয়নের শাঁখারীপাড়ায় এই ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ককটেলের খোসা ও পিস্তল উদ্ধার করেছে পুলিশ। তবে দুর্বৃত্তদের কাউকে গ্রেফতার করা যায়নি।

​স্থানীয়দের দাবি, বুধবার রাতে শাঁখারীপাড়া এলাকার পাকা সড়কের ওপর হঠাৎ বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। পরে সড়কে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় দুর্বৃত্তরা "জয় বাংলা" স্লোগান দিতে দিতে পালিয়ে যান।

ঘটনাস্থল থেকে ককটেলের খোসা ও পিস্তল উদ্ধার করেছে পুলিশ। তবে দুর্বৃত্তদের কাউকে গ্রেফতার করা যায়নি।

এই ঘটনায় স্থানীয় লোকজন মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাটাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে এই ঘটনায় কোন হতাহত হয়নি।

স্থানীয় রাজনৈতিক সূত্রের দাবি, আগুন জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা করতে চায়  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিতেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। নাশকতা রোধে ওই এলাকায় পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও শক্ত অবস্থান নিয়েছেন।

এদিকে সড়কে ককটেল বিস্ফোরণ ও আগুন দেয়ার ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে পিস্তল সদৃশ্য ও ককটেল সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। নাশকতাকারীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা করছে।