ই-পেপার |
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ |
muktoprovat
3
আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
শিক্ষা

বদলি নিয়ে বড় সংকটে মন্ত্রণালয়, সার্বজনীন বদলি চালুর দাবি শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২ অক্টোবর ২০২৪, ০৬:১৯
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ২ অক্টোবর ২০২৪, ০৬:১৯

বদলি পদ্ধতি চালু করার বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি। তবে এই দাবিতে এর আগে খুব একটা গুরুত্ব দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু এখন বদলী নিয়ে নড়েচড়ে বসেছে।

আরো পড়ুন———

» আগে বদলি পরে গণবিজ্ঞপ্তি

» বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করা হবে: শিক্ষা উপদেষ্টা

» শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণে শিক্ষকদের কর্মসূচি শুরু

» বেসরকারি শিক্ষকরা বদলির সুযোগ পাচ্ছেন

» যেসব শর্তে বদলি হতে পারবেন বেসরকারি শিক্ষকরা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি চালু করা নিয়ে দোটানায় পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। কোন প্রক্রিয়ায়, কারা বদলির সুযোগ পাবেন সেটি চূড়ান্ত করতে না পারায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় শিক্ষকদের নিজেদের সমঝোতায় আসার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, বেসরকারি শিক্ষকদের নিয়োগ দেয় ম্যানেজিং কমিটি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কেবলমাত্র নিয়োগের সুপারিশ করে। ফলে মন্ত্রণালয়ের বদলি চালু করার আইনগত কোনো ভিত্তি নেই। তবে নারী শিক্ষক ও নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে শিক্ষকদের মানবেতর অবস্থা বিবেচনা করে বদলি চালু করতে চায় তারা। 

মন্ত্রণালয় বলছে, ২০০৫ সাল থেকে এনটিআরসিএ শিক্ষক নিবন্ধনের সনদ দিলেও নিয়োগ সুপারিশ করছে ২০১৫ সাল থেকে। ফলে ২০১৫ সাল থেকে যারা এনটিআরসিএ’র সুপারিশে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন তাদের বদলির আওতায় আনা সম্ভব। এক্ষেত্রে নারী শিক্ষকরা প্রাধান্য পাবেন। কেননা তারা স্বামী-সন্তান ছেড়ে দূরে চাকরি করছেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে বদলি চালুর উদ্যোগ নেওয়া হলেও শিক্ষকদের আরেকটি গ্রুপ সর্বজনীন বদলি চাচ্ছেন। তারা মন্ত্রণালয়ে এসে হট্টগোল করছেন।

নারী শিক্ষক এবং এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের কষ্টের বিষয়টি আমরা সকলেই অবগত। আইনের বাইরে গিয়ে আমরা শিক্ষকদের বদলি চালু করার জন্য চেষ্টা করছি। শিক্ষকদের দুটি গ্রুপ সমঝোতায় আসলে দ্রুত বদলি চালু করা সম্ভব হবে—শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

তবে সব শিক্ষককে বদলির আওতায় আনা সম্ভব নয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা। তারা বলছেন, ২০১৫ সালের আগে যারা নিয়োগ পেয়েছেন তারা নিজেদের পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানে পরীক্ষা দিয়ে তারপর নিয়োগ পেয়েছেন। তবে ধাপে ধাপে এনটিআরসিএ’র সনদপ্রাপ্ত শিক্ষকদেরও বদলির আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে জানিয়েছেন কর্মকর্তারা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ‍ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার এক কর্মকর্তা বলেন, বদলি চালু হচ্ছে না মূলত শিক্ষকদের দুটি গ্রুপের কারণে। কমিটি এবং এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের দ্বন্দ্বের কারণে বদলির প্রক্রিয়া এখনো চালু করা সম্ভব হয়নি।

ওই কর্মকর্তা আরও বলেন, নারী শিক্ষক এবং এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের কষ্টের বিষয়টি আমরা সকলেই অবগত। আইনের বাইরে গিয়ে আমরা শিক্ষকদের বদলি চালু করার জন্য চেষ্টা করছি। শিক্ষকদের দুটি গ্রুপ সমঝোতায় আসলে দ্রুত বদলি চালু করা সম্ভব হবে বলেও জানান এ কর্মকর্তা।

সার্বিক বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২)  মো: রবিউল ইসলাম  বলেন, ‘বেসরকারি শিক্ষকদের বদলির বিষয়টি নিয়ে কাজ চলছে। এর বেশি এ মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।’

মন্ত্রণালয়শিক্ষকবদলীশিক্ষা

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

এই বিভাগের আরও খবর

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

নানা আয়োজনে গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

নানা আয়োজনে গোবিপ্রবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষকের ভেতর থেকে ট্রেজারার নিয়োগের দাবি

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষকের ভেতর থেকে ট্রেজারার নিয়োগের দাবি

৩ শিক্ষার্থীকে বেধড়ক পিটালেন রাকসু ও শিবির নেতা-কর্মীরা

৩ শিক্ষার্থীকে বেধড়ক পিটালেন রাকসু ও শিবির নেতা-কর্মীরা

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->