—ছবি মুক্ত প্রভাত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষকরা। এবার বেসরকারি শিক্ষকদের, এই আন্দোলনের স্লোগান দেওয়া হয়েছে 'চল চল ঢাকা চল, জাতীয়করণ আদায় করো।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, বাড়িভাড়াসহ নানা দাবি রয়েছে এই কর্মূসিচর মধ্যে।
আরো পড়ুন———
> বেতন নিয়ে শিক্ষকদের যে নির্দেশনা দিল মাউশি
> শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে নতুন সিদ্ধান্ত
> আন্দোলনরত নিবন্ধনধারীদের দাবি পূরণ হচ্ছে
এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি দ্রুত জাতীয়করণ, পতিত সরকারের আমলে শিক্ষা গুরুত্বপূর্ণ সব দপ্তরে পদায়ন পাওয়া শিক্ষা প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ, দ্রুত বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সকল সদস্যদের প্রত্যাহারসহ বেশ কয়েকটা দাবি নিয়ে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও শিক্ষা সচিব ড. শেখ আব্দুর রশীদের সাথে মতবিনিময় করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নেতৃত্ব নেতৃবৃন্দ।
সেসময় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের চাকরি দ্রুত জাতীয়করণসহ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব।
কিন্তু এখন পর্যন্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ব্যপারে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে জাতীয়করণের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচিসহ নানা ধরণের কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষক নেতারা।