স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করে বাংলাদেশের বাজারে সর্বশেষ ফ্ল্যাগশিপ ডিভাইস ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’-এর ফার্স্ট সেল উদযাপন করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো। ঢাকার মতিঝিলে অবস্থিত অপো ফ্ল্যাগশিপ স্টোরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ডিজিটাল ইনফ্লুয়েন্সার ও ক্রেতারা অংশ নেন।

ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে যুক্ত করা হয়েছে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্ষমতাসম্পন্ন মেইন, আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো ক্যামেরা। হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে নির্মিত এই প্রযুক্তি ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল ও দূরত্বে ছবির সূক্ষ্ম ডিটেইল ধরে রাখতে সক্ষম বলে দাবি করেছে নির্মাতা প্রতিষ্ঠান।

ছবি ও ভিডিওতে বাড়তি যা থাকছে:

‘ট্রু টু আইজ’ ও লুমো ইঞ্জিন: খালি চোখে দেখা দৃশ্যের মতো স্বাভাবিক ও প্রাণবন্ত ছবি তুলতে ডিভাইসটিতে ‘ট্রু টু আইজ’ দর্শন এবং নেক্সট জেনারেশন লুমো ট্রু ইমেজ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

নির্ভুল রঙ ও আলো: ২৪-চ্যানেল মাল্টিস্পেকট্রাল সেন্সিং প্রযুক্তিসমৃদ্ধ ডেডিকেটেড ‘ট্রু কালার ক্যামেরা’ মিশ্র বা জটিল আলোতেও রঙের সূক্ষ্ম তারতম্য আলাদা করতে পারে। পাশাপাশি ১৫ইভি পর্যন্ত আল্ট্রা-হাই ডায়নামিক রেঞ্জ, লুমো ন্যাচারাল টোন ইঞ্জিন ও লুমো হাইপার পিক্সেল ইঞ্জিন আলো-ছায়ার ভারসাম্য ও স্বাভাবিক টেক্সচার বজায় রাখতে সহায়তা করে।

ভিডিওগ্রাফি: ভিডিও ধারণের ক্ষেত্রে ৩০ এফপিএস-এ ৮কে রেকর্ডিং, ১২০ এফপিএস পর্যন্ত ৪কে রেকর্ডিং ও ৪কে ডলবি ভিশন সুবিধা রাখা হয়েছে। এ ছাড়া কনটেন্ট ক্রিয়েটরদের বাড়তি সুবিধার জন্য রয়েছে ‘ওপেন গেট ক্যাপচার’ ফিচার।

পারফরম্যান্স, ব্যাটারি ও দাম:

ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সে শক্তিশালী পারফরম্যান্সের জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো চিপসেট, ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ। ডিভাইসটিতে ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি দেওয়া হয়েছে ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি। দ্রুত চার্জ করার জন্য এতে রয়েছে ৮০ ওয়াট সুপারভুক ওয়্যার্ড ও ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি।

লুনা হোয়াইট এবং টাইটানিয়াম গ্রে—এই দুটি রঙে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজের সংস্করণটির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা। এটি মতিঝিলের ফ্ল্যাগশিপ স্টোরসহ সারা দেশে অপোর অনুমোদিত রিটেইল চ্যানেলে পাওয়া যাচ্ছে।

ফার্স্ট সেল উপলক্ষে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেমের মাধ্যমে ফটোগ্রাফিতে নতুন দিগন্ত উন্মোচন করা হয়েছে। তিনি জানান, কেবল স্মার্টফোনে সীমাবদ্ধ না থেকে ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টওয়াচের মতো পণ্য নিয়ে একটি বিস্তৃত কানেক্টেড ইকোসিস্টেম গড়ে তুলছে অপো, যার ধারাবাহিকতায় ভবিষ্যতে আরও উন্নত ফ্ল্যাগশিপ ও আইওটি ডিভাইস দেশের বাজারে আনা হবে।