নড়াইলে এমপি-মেয়রসহ আ.লীগ নেতা-কর্মীদের অন্তত ২০–৩০টি বাড়িতে হামলা ও আগুন
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার জেরে সাবেক এমপি কবিরুল হক মুক্তি ও সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের অন্তত ২০-৩০টি বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।