ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসিরনগরে ১০ জন মননোয়ন দাখিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে ২৪৩, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ১০ জন প্রার্থী।
নাসিরনগরে সকাল হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা শাহীনা নাছরিন এর কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এম. এ হান্নান,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম, খেলাফত মজলিস বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওঃ শহিদুল্লাহ,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর
মনোনীত প্রার্থী মাওঃ হোসাইন আহমেদ আজাদী, সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট কামরুজ্জামান মামুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল চৌধুরী, সতন্ত্র সৈয়দ নজরুল ইসলাম এম এ হাবিবুর রহমান।
একই আসনে সকাল হতে পালাক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা রির্টানিং এর কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এস এ কেএকরামুজ্জামান সুখন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মনোনীত প্রার্থী মাওঃ ইসলাম উদ্দিন দুলাল।