২৯ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসিরনগরে ১০ জন মননোয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাসিরনগরে ১০ জন মননোয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে ২৪৩, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ১০ জন প্রার্থী।

নাসিরনগরে সকাল হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা শাহীনা নাছরিন এর কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী এম. এ হান্নান,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম, খেলাফত মজলিস বাংলাদেশ এর মনোনীত প্রার্থী মাওঃ শহিদুল্লাহ,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর

মনোনীত প্রার্থী মাওঃ হোসাইন আহমেদ আজাদী, সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট কামরুজ্জামান মামুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল চৌধুরী,  সতন্ত্র সৈয়দ নজরুল ইসলাম এম এ হাবিবুর রহমান।

একই আসনে সকাল হতে পালাক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা রির্টানিং এর কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এস এ কেএকরামুজ্জামান সুখন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এর মনোনীত প্রার্থী মাওঃ ইসলাম উদ্দিন দুলাল।