ই-পেপার |
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ |
muktoprovat
3
বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

গুরুদাসপুরে বিএনপি নেতার ইন্ধনে সংখ্যালঘু পরিবারে হামলা

গুরুদাসপুর (নাটার) সংবাদদাতা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭
গুরুদাসপুর (নাটার) সংবাদদাতা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৭

নাটোরের গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারপাড়া মহল্লায় সংখ্যালঘু হিন্দু মদন র্শমার পরিবারে হামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি বর্তমানে জীবনের নিরাপত্তহীনতায় ভুগছেন। মদন শর্মা ওই মহল্লার স্বর্গীয় সাধন শর্মার ছেলে।  

পরিবারের নিরাপত্তা চেয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৪ টার দিকে মদন শর্মা তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন। অভিযুক্ত দুলাল সরকার একই মহল্লার মৃত আছের সরকারের ছেলে ও গুরুদাসপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে মদন শর্মা অভিযোগ করে বলেন, গত বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তিনি একটি ফেসবুক লাইভে এসে ‘‘চাঁচকৈড় বাজারে নিরবে চাঁদাবাজি চলছে’’ এমন মন্তব্য করেন। আগামী পৌর নির্বাচনে মেয়রপ্রার্থী দুলাল সরকারের নাম উল্লেখ করে লাইভে তিনি আরো বলেন, রাজনীতি করতে হলে আগে মানুষকে ভালোবাসতে শিখুন।

ওই লাইভের সুত্র ধরে ওই দিনই বেলা ২ টার দিকে বিএনপি নেতা দুলাল সরকারের অনুগত মিন্টু জামাদার ও মিলনের নেতৃত্বে ১০/১২ জনের একটি সংঘবদ্ধদল মদনের বাড়িতে হামলা চালিয়ে তাকে লাঞ্চিত ও নির্যাতন করে।

মদন শর্মা আরোও জানান, ঘটনার পরদিন বুধবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে তিনি থানায় লিখিত অভিযোগ করতে যান। এসময় থানার মধ্যেই তিনি আরেক দফা হামলার শিকার হন।

এসময় দুলাল সরকার নিজে মারধোর করেছেন বলেও অভিযোগ করেন মদন শর্মা। এসময় গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু নবাগত ওসি সরওয়ার হোসেনের সঙ্গে দেখা করতে থানায় অবস্থান করেন।

সেই সুবাদে ঘটনাস্থলে উপস্থিত থেকে দুলাল সরকার ও তার লোকজনকে থামানোর চেষ্টা করেন মশিউর রহমান বাবলু। তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে মশিউর রহমান ও দুলাল সরকারের সর্মথকদের মধ্যে হাতাহাতির রুপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উভয় পক্ষকে বুঝিয়ে থানার বাহিরে বের করে দেন পুলিশ।

এসময় মদন শর্মার স্ত্রী শ্যামলী রানী বলেন, তার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে। অভিযুক্তরা প্রাণনাশের হুমকী দিচ্ছে। তিনি আইন শৃঙ্খলাবাহিনীর সহযোগীতা কামনা করেন।  আমরা সংখ্যালঘু হওয়ায় আমাদের উপর নির্যাতন করছে তারা।

এবিষয়ে জানতে চাইলে দুলাল সরকার মুঠোফোনে অভিযোগ অস্বিকার করে বলেন, মদন শর্মা আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। আমার রাজনৈতিক মান ক্ষুন্ন করার লক্ষ্যে গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু মাদকাশক্ত মদন শর্মাকে ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছেন। আমার রাজনৈতিক জনপ্রিয়তা নষ্ট করতে এসব ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু মদন শর্মাকে থানার মধ্যে বাধা প্রদান ও লাঞ্চিত করার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা ওসি সাহেবের রুমে। আমি ঘটনাটি নিবৃত করার চেষ্টা করেছি। দুলাল মেয়র হওয়ার স্বপ্নে বিভোর। তাই আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেই পারেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

সর্বশেষ

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

ক্লাবে অনীহা, বিশ্বকাপে ‘রাজা’: এমবাপ্পের ভিন্ন রূপের রহস্য কোথায়?

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

এই বিভাগের আরও খবর

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বিশ্বস্ততার সুযোগে প্রবাসীর ১৬ লাখ টাকা আত্মসাৎ, দেশে ফিরে প্রাণনাশের হুমকি

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

বড়াইগ্রামে ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ঝরল ৩ প্রাণ

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

সংসদে কথার ফুলঝুরি, মাঠপর্যায়ে বাস্তবতার হাহাকার: উল্লাপাড়ায় সারজিস আলম

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

উল্লাপাড়ায় কোচ চাপায় মা-ছেলে নিহত, আহত ৩

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->