ই-পেপার |
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ |
muktoprovat
3
আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

১৬ বছর পর নিজ উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান

অর্জিত বিজয়ের লক্ষ্য পূরণে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে যেকোন ষড়যন্ত্র রুখে দিতে হবে।
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগষ্ট ২০২৪, ১১:৩৪
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগষ্ট ২০২৪, ১১:৩৪

দীর্ঘ ১৬ বছর পর শনিবার নিজ উপজেলা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফিরলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি উপজেলার বিভিন্ন স্থানে আয়োজিত পথ সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, অত্যাচার,জুলুম, নির্যাতন করে কোন সরকারই শেষ পর্যন্ত টিকতে পারেনি।

আওয়ামী লীগ স্বৈরাতান্ত্রিকভাবে ক্ষমতায় থেকে বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদেরকে ব্যাপক নির্যাতন অত্যাচার করেছে। তাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে মিথ্যা মামলা। গুম করা হয়েছে অনেক নেতাকর্মীকে।

বিরোধী দলকে রাস্তায় নেমতে দেওয়া হয়নি। নিজেরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলে দাবি করলেও প্রকৃত অর্থে গত ১৬ বছর দেশে কোন গণতন্ত্র ছিল না।   আর তাই মানুষের পঞ্জিভূত ক্ষোভ বিস্ফোরিত হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য হতে হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে 

বিদেশে পালিয়ে যেতে হয়েছে। দেশের বিপুল পরিমান অর্থ তিনি বিদেশে পাচার করেছেন। এই দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। এই দেশে হিন্দু মুসলিমের সমান অধিকার। সমান অধিকার প্রতিষ্ঠা করতে জামায়াতে ইসলামী সকল ধরনের ব্যবস্থা গ্রহন করবেন।

আল্লাহ্তালা  জুলুমবাজদের পছন্দ করেন না। আর এ কারণেই ছাত্র-জনতার চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে। তিনি ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন। অর্জিত বিজয়ের লক্ষ্য পূরণে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে যেকোন ষড়যন্ত্র রুখে দেবার আহবান জানান তিনি।

জামায়াত নেতা বলেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশকে পূর্বে না জানিয়ে ত্রিপুরা প্রদেশের সীমান্তে অবস্থিত কয়েকটি কপোট বাঁধ ছেড়ে দেওয়ায় বাংলাদেশে ১২ জেলায় আকষ্মিক ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে।

এতে মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়েছে। চরম দূভোর্গে বন্যাকবলিত মানুষ এখন মানবেতর জীবনযাপন করছেন। তিনি ভারতের এই অমানবিক কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানান। 

রফিকুল খান আরো বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের স্থানীয় নেতারা তাকে ১৬ বছর বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে বাড়িতে আসতে দেননি। তাকে বিভিন্ন মেয়াদে ৫ বছরেরও বেশি সময় কারগারে থাকতে হয়েছে।

নিজের আত্মীয় স্বজন মারা গেলেও তাকে তাদের জানাজায় পর্যন্ত আসতে দেওয়া হয়নি। এবারই তিনি মুক্ত ভাবে তার নিজ ভূমিতে এলেন। আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন সবাইকে কাজ করার আহবান জানান এই জামায়াত নেতা।

উল্লাপাড়ার উপজেলার নওকৈড় গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম খান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন।

তিনি শনিবার ঢাকা থেকে ফিরে উল্লাপাড়ার নলকা সেতু, হাটিকুমরুল গোলচত্ত্বর, বোয়ালিয়া বাজার, সলঙ্গা, দবিরগঞ্জ বাজার, কুচিয়ারমারা বাজার, মোহনপুর বাজার, বালশাবাড়ি বাজার,শাহজাহানপুর ও উল্লাপাড়া পুরানো বাসস্ট্যান্ডে পথ সভা করেন।

এ সব পথ সভায় আরো বক্তব্য রাখেন, ঢাকা দক্ষিণ সিটি জামায়াতের নায়েবে আমির ড. এ্যাড, হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শাহিনুর আলম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী এবং সলঙ্গা থানা জামায়াতের আমির হোসাইন আলী, পৌর জামায়াতের সম্পাদক হাফিজুল ইসলাম প্রমূখ।

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->