ই-পেপার |
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ |
muktoprovat
3
নফসের বিরুদ্ধে আমার নীরব যুদ্ধ

নফসের বিরুদ্ধে আমার নীরব যুদ্ধ

খেলার দুনিয়ায় গুপ্তচরবৃত্তি: রুদ্ধদ্বার কৌশল বনাম ড্রোন-গোয়েন্দাগিরির রোমাঞ্চ

খেলার দুনিয়ায় গুপ্তচরবৃত্তি: রুদ্ধদ্বার কৌশল বনাম ড্রোন-গোয়েন্দাগিরির রোমাঞ্চ

দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘অসন্তোষজনক’

দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘অসন্তোষজনক’

মেসিকে বিয়ে করতে চওয়া ১০০ বছর বয়সি কে এই বৃদ্ধা

মেসিকে বিয়ে করতে চওয়া ১০০ বছর বয়সি কে এই বৃদ্ধা

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

দুর্নীতির অভিযোগে ঠাকুরগাঁওয়ে তিনজনকে বদলি

এম এ জুনাইদ কবির, ঠাকুরগাঁ সংবাদদাতা
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১০:১৮
এম এ জুনাইদ কবির, ঠাকুরগাঁ সংবাদদাতা
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১০:১৮

দুর্নীতির অভিযুক্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও দুদকের মামলার আসামি শহিদুল ইসলাম এবং সহকারী ভূমি কর্মকর্তা খগেন্দ্রনাথ সরকারসহ তিনজনকে বদলি করা হয়েছে।

রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পরবর্তী কর্মস্থল হিসেবে মো. শহিদুল ইসলামকে ডিমোশন দিয়েকুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, বালিয়াডাঙ্গী উপজেলা ভূমি অফিসের সাভেয়ার মো. রবিউল ইসলামকে চররাজিবপুর উপজেলা ভূমি অফিসে ও সদরের সালান্দর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা শ্রী খগেন্দ্র নাথ সরকারকে গাইবান্ধার সাঘাটা জুমারবাড়ি ইউনিয়ন ভূমি অফিসে বদলি করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলী তাদের বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শহিদুল ইসলামের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতিসহ গ্রামের সহজ সরল মানুষকে ভুল বুঝিয়ে বাজারমূল্যের চেয়ে কম দামে জমি ক্রয় করেন। এরপর সেই জমি সরকারি প্রকল্প বাস্তবায়নে উচ্চমূল্যে বিক্রি করেন সরকারের কাছে। শুধু তাই নয় টিসিবির পণ্য প্যাকেটজাত করণে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

মাত্র এক বছরের ব্যবধানে কয়েক কোটি টাকার মালিক হয়েছে কর্মচারী শহিদুল। হঠাৎ করেই এত সম্পদের মালিক হওয়ায় শহরজুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। ডিসি অফিসে সামান্য বেতনের তৃতীয় শ্রেণির কর্মচারী এখন ঠাকুরগাঁও শহরের বড় মাঠের পাশে নির্মাণ করছে পাঁচ তলা বিশিষ্ট আলিশান বাড়ি। বাড়িটিতে রয়েছে লিফটের ব্যবস্থাও।

এছাড়াও শহরে ৮ শতক জমির ওপর বসতভিটা, সদরের শিংপাড়া এলাকায় তার ৬০ শতক জমি ও আবাদি ১ একর জমি রয়েছে বলে জানা গেছে। তবে শহিদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা চলমান রয়েছে।

অন্যদিকে, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা খগেন্দ্রনাথ সরকারের বিরুদ্ধে ব্যপক অনিয়ম- দূর্নীতি ও সেবা নিতে এসে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ ওঠে। খগেন্দ্রনাথ জেলা শহরের কলেজপাড়া, আশ্রমপাড়া হলপাড়া ও আটগ্যালারিসহ বিভিন্নস্থানে একাধিক বাড়ি স্থাপনা নির্মাণ করে বলে জানা গেছে।

অপরদিকে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভূমি অফিসের সার্ভেয়ার মো. রবিউল ইসলামের বিরুদ্ধে ও ঘুষ বানিজ্য ও দুর্নীতির অভিযোগ ওঠে।

জেলা প্রশাসক কার্যালয়ে থাকা কালে শহিদুল ইসলামের যোগসাজসে গ্রামের সহজ সরল মানুষের জমি কম দামে কিনে সরকারি প্রকল্পে উচ্চ মূল্যে বিক্রির সহায়তা করে রবিউল।

তবে সরকারের প্রকল্পে বিক্রিত জমির বিষয়ে শহিদুল ইসলাম ও রবিউল ইসলামের সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত থাকলেও তারা এখনো ধরাছোয়ার বাইরে রয়েছেন বলে জানা গেছে।

গত সোমবার (৩ জুন) জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রুখব দুর্নীতি গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ শ্লোগানে আয়োজিত গণশুনানিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের সামনে তাদের বিরুদ্ধে অনিয়ম, ক্ষমতা অপব্যবহার ও ঘুষ বাণিজ্যসহ অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ উত্থাপিত হয়।

আর তাদের বদলির খবরে স্বস্থি প্রকাশ করে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে শান্তির দাবি তুলেন ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ।

তারা বলছেন, শুধু  শহিদুল ও খগেন্দ্রনাথকে বদলি করলে হবে না এ জেলায় আরও বহু দুর্নীতিবাজ ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলী বলেন শুধু দুর্নীতির অভিযোগে বদলিএমিনটি নয়। তাদের বিষয়ে আরও বিভিন্ন অভিযোগ রয়েছে সব মিলিয়ে বদলি নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ

নফসের বিরুদ্ধে আমার নীরব যুদ্ধ

নফসের বিরুদ্ধে আমার নীরব যুদ্ধ

খেলার দুনিয়ায় গুপ্তচরবৃত্তি: রুদ্ধদ্বার কৌশল বনাম ড্রোন-গোয়েন্দাগিরির রোমাঞ্চ

খেলার দুনিয়ায় গুপ্তচরবৃত্তি: রুদ্ধদ্বার কৌশল বনাম ড্রোন-গোয়েন্দাগিরির রোমাঞ্চ

দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘অসন্তোষজনক’

দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘অসন্তোষজনক’

মেসিকে বিয়ে করতে চওয়া ১০০ বছর বয়সি কে এই বৃদ্ধা

মেসিকে বিয়ে করতে চওয়া ১০০ বছর বয়সি কে এই বৃদ্ধা

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রী

এই বিভাগের আরও খবর

কামারখন্দে সড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই

কামারখন্দে সড়কে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই

ধুনটে পানির প্রবল স্রোতে দেবে গেল আরসিসি গার্ডার সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন

ধুনটে পানির প্রবল স্রোতে দেবে গেল আরসিসি গার্ডার সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন

অসুস্থ বিএনপি নেতাদের পাশে ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

অসুস্থ বিএনপি নেতাদের পাশে ‘আব্দুস সাত্তার ফাউন্ডেশন’, চিকিৎসার জন্য আর্থিক সহায়তা

প্রক্সি দিয়ে পাস: নোয়াখালীতে কর অফিসে যোগ দিতে এসে আটক ২

প্রক্সি দিয়ে পাস: নোয়াখালীতে কর অফিসে যোগ দিতে এসে আটক ২

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->