ই-পেপার | | বঙ্গাব্দ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ |
muktoprovat
3
ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

English Edition পুরাতন ভার্সন
  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে
ট্রেন থেকে পড়ে আহত

পথ শিশুর ঠিকানা হচ্ছে কিশোর কিশোরী সংশোধনাগারে

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২ জুন ২০২৪, ০৪:৪৫
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২ জুন ২০২৪, ০৪:৪৫

ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত অজ্ঞাত শিশুর পরিচয় পাওয়া গেছে। এই শিশুর নাম মোঃ সাকিব। বয়স ১২ বছর। তার বাবার নাম আব্দুল মালেক। মায়ের নাম রুকসানা খাতুন।

বাড়ি বরিশাল। বাবা মালেক দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন। বাবা জেলে যাবার পর মা রুকসানা অনেক দিন আগেই অন্যের সঙ্গে বিয়ে করে ঘর সংসার করছেন। স্বজন হারা সাকিব ঢাকার টঙ্গী রেলস্টেশন এলাকার ভাসমান পথশিশু। 

গত ২৯ মে সাকিব টঙ্গী থেকে ঢাকা-রাজশাহীর মধ্যে চলাচলকারী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠে গন্তব্যহীন ঠিকানায় যাবার পথে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও লাহিড়ী মোহনপুর স্টেশনের মাঝে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় সাকিবকে উদ্ধার করে ওই দিন রাতে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এরপর সিরাজগঞ্জ সদর থানা পুলিশের তত্ত্বাবধানে এই হাসপাতালে সাকিবের চিকিৎসা সম্পন্ন হয়। চার দিন পর শনিবার হাসপাতাল থেকে সাকিবকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে সাকিব  সুস্থ হয়ে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কের হেফাজতে রয়েছে। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম জানান, ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হয় সাকিব। পরে স্থানীয়রা উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে তাকে উক্ত হাসপাতালে ভর্তি করেন।

সদর থানা পুলিশের হেফাজতে সাকিব ৪দিন চিকিৎসা গ্রহনের পর সুস্থ হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়। বর্তমানে পুলিশের নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ডেস্কে  তাকে রাখা হয়েছে।

ছেলেটি টুঙ্গী স্টেশন এলাকায় ভাসমান পথশিশু হিসেবে জীবনযাবন করতো। ওই স্টেশন এলাকার বাবু নামের এক ভাংড়ীর দোকানদারের ঘরে রাত্রিযাপন করতো সাকিব। সুস্থ হবার পর অনেক কষ্টে সাকিব এসব কথা পুলিশকে জানায়।  

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, সাকিবের দেওয়া তথ্য অনুযায়ী সদর থানা পুলিশ টুঙ্গীতে কথিত দোকানদার বাবু ও তার মায়ের সঙ্গে যোগযোগ করেছে। কিন্তু বাবু ও তার মা এখন সাকিবের আর কোন দায়িত্ব নিতে রাজী হয়নি।

ফলে নিরুপায় এই পথশিশু সাকিবকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে ২/১ দিনের মধ্যে গাজীপুর কিশোর কিশোরী সংশোধনাগারে (সরকার পরিচালিত) পাঠানো হবে ।  

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় পথশিশু সাকিবের সঙ্গে কথা বললে সে জানায়, আমার থাকার কোন জায়গা নেই। তাই পুলিশের পাঠানো স্থানে যেতে আমার কোন আপত্তি নেই।

সর্বশেষ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

তারেক রহমান ও খোমেনিসহ নির্বাসন ফেরত যেসব নেতা ফিরেছেন বীরের বেশে

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

এই বিভাগের আরও খবর

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: জিএম সিরাজ

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

কলারোয়ায় মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে বিরোধ: প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই ভাই নিহত

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি আব্দুল আজিজ

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

প্লাস্টিকের জুতার ভেতর বিশেষ কৌশলে ইয়াবা পাচার, নোয়াখালীতে আটক ১

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.