ই-পেপার |
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ |
muktoprovat
3
'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

গুরুদাসপুরে পাঠদানের সময় শ্রেণিকক্ষ থেকে টেনে বের করে শিক্ষার্থীকে মারধর

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৬:৩২
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৬:৩২

পাঠদানের সময় শ্রেণিকক্ষের ভেতর থেকে টেনে হেঁচড়ে বের করে নাহিদ হাসান (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রকাশ্যে পিটিয়ে যখম করার অভিযোগ পাওয়া গেছে সহপাঠি ও স্বজনদের বিরুদ্ধে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে গুরুদাসপুরের মশিন্দা মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে ওই মারধরের ঘটনা ঘটেছে।

এঘটনায় একই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আলতাব হোসেন ও তার স্বজন আলামিনসহ অজ্ঞাত ব্যক্তিদের  অভিযুক্ত করে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত ছাত্র। আহত ছাত্রের বাড়ি উপজেলার মশিন্দা ইউনিয়নের বামনকোলা গ্রামে। অভিযুক্তরা দড়িকাছিকাটা গ্রামের বাসিন্দা।

আহত শিক্ষার্থী নাহিদ হাসানকে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শারমিন জাহান লুনা বলেন, আহত নাহিদ হাসানের দুই হাতে, পায়ে এবং বাম কানে আঘাতের চিহৃ রয়েছে।

আহত শিক্ষার্থী নাহিদ হাসান জানায়, মঙ্গলবার বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সহপাঠি আলতাব হোসেনের সাথে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে মারধরের হুমকি দেয় আলতাব। বুধবার দ্বিতীয় ঘন্টায় কৃষি শিক্ষা বিষয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষে ঢুকে তাকে জোরপূর্বক টেনে হেঁচড়ে বেড় করে নিয়ে যায় আলতাবসহ তিন থেকে চারজন। পরে মাঠে নিয়ে কাঠের বাটাম দিয়ে এলোপাথারিভাবে পিটিয়ে যখম করে।

বিদ্যালয়ের অফিস সহকারি রবিউল করিম বলেন, শিক্ষার্থীকে মারধরের সময় তিনি বাধা দিতে গিয়ে তিনি নিজেও ধাক্কাধাক্কির শিকার হন।

এদিকে ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম ও পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম সালিস ডেকে ১ হাজার টাকায় আপোষ রফা করেন।

প্রধান শিক্ষক মাহবুব আলম বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে বহিরাগত দুই যুবক এসে তার কাছ থেকে দশম শ্রেণির শ্রেণিকক্ষ দেখিয়ে চান। তিনি সরল মনে দেখিয়ে দেন। এর কিছু পরে তিনি জানতে পারেন তার বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী নাহিদ হাসানকে মারধর করা হয়েছে। দুপুর নাগাদ দুই পক্ষকে ডেকে নিয়ে কিছু খরচপত্রের মাধ্যমে তিনি আপসও করে দিয়েছেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় তিনিও বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। পরে দুই পক্ষকে নিয়ে সমাধান করে দিয়েছেন।

গুরুদাসপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, শিক্ষার্থীকে মারধরের ঘটনায় তিনি অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার বলেন, বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে বের করে নিয়ে শিক্ষার্থীকে মারধরের ঘটনা খুবই দুঃখজনক। তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->