ই-পেপার |
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ |
muktoprovat
3
আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে

আজ সিরাজগঞ্জের প্রথম প্রতিরোধ যুদ্ধ দিবস

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ১০:০৮
আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ১০:০৮

আজ ২৪ এপ্রিল সিরাজগঞ্জের প্রথম প্রতিরোধ যুদ্ধ দিবস। ১৯৭১ সালের এই দিনে সে সময়ের ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেল পথে উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেল সেতুতে পাক বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রায় ১ ঘন্টা ব্যাপী সশস্ত্র যুদ্ধ সংঘঠিত হয়। এতে পাক সেনাসহ অন্তত ১৫ জন নিহত হন।

এদিন বেলা ৩ টার দিকে ঈশ্বরদী থেকে ট্রেন যোগে পাক সেনারা সিরাজগঞ্জে যাচ্ছিল। পাক সেনাদের এই ট্রেন যাত্রার খবরটি সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধারা আগেই জেনে যায়।

সে সময়ের সিরাজগঞ্জের মহকুমা প্রশাসক এ কে এম শামসুদ্দিন ও ওই সময়ের তুখোর ছাত্র নেতা উল্লাপাড়ার আব্দুল লতিফ মির্জার যৌথ নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা সকাল ১১টার দিকে করতোয়া নদীর উপর ঘাটিনা রেল সেতুর কয়েকটি রেল খুলে নদীতে ফেলে দেন।

এরপর সেতুর পূর্ব প্রান্তে শাহজাহানপুর গ্রামের পাশে নদী পাড়ে বেশ কয়েকটি পরীখা খনন করে সেখানে মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে আক্রমনের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করেন।

পাক বাহিনী বহন করা ট্রেনটি ঘাটিনা সেতুর পশ্চিম প্রান্তে এসে দাঁড়িয়ে যায়। কয়েকজন পাক সেনা সেতুর উপর রেলপথ ঠিক আছে কিনা দেখতে ট্রেন থেকে নেমে সেতুর উপর ওঠার পর পূর্ব প্রান্তে ওঁৎ পেতে থাকা মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে আক্রমণ করে। পরে প্রায় এক ঘন্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলে। এরপর পাকবাহিনী ট্রেন নিয়ে উল্লাপাড়া স্টেশনের দিকে পিছিয়ে যায়।

পরদিন সকালে ব্যাপক সমরসজ্জা নিয়ে আবারও পাক বাহিনী ঘাটিনা রেল সেতুর পূর্ব প্রান্ত থেকে মুক্তিযোদ্ধাদের উপরে আক্রমন চালায়।

কিন্তু মুক্তিযোদ্ধাদের গুলি ফুরিয়ে যাওয়ায় এবং পাক বাহিনীর ব্যাপক মর্টার শেলিং এর ফলে তারা তাদের অবস্থান ত্যাগ করে বেলকুচির দিকে পিছিয়ে যায়। এরপর পাক বাহিনী রেল সেতুতে নতুন করে রেল বসিয়ে ট্রেন যোগে সিরাজগঞ্জ চলে যায়।

যাওয়ার সময় উল্লাপাড়া স্টেশন থেকে সিরাজগঞ্জ পর্যন্ত ২০ কিলোমিটার পথের দুই পাশের গ্রামগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। বস্তুতঃ ২৫ এপ্রিল পুরো সিরাজগঞ্জ জেলা পাক বাহিনী তাদের দখলে নিয়ে নেয়।

উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা জানান, এ দিনের এই যুদ্ধ সিরাজগঞ্জের প্রথম প্রতিরোধ যুদ্ধ হিসাবে স্বীকৃত। প্রতিরোধ যুদ্ধের স্থানটি চিরস্মরণীয় করে রাখতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঘাটিনা রেল সেতুর পূর্ব পাশে একটি নান্দনিক স্মৃতিসৌধ নির্মান করেছে।

এই সৌধটি দেখতে বর্তমান প্রজন্মের কৌতুহলী ছেলে মেয়েরা এখন প্রতিদিনই এখানে ভিড় জমান।

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

১২ ঘণ্টাতেই ঘাতক চক্র গ্রেপ্তার, নেপথ্যে ‘কিশোর চক্রের’ নৃশংসতা

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->