ই-পেপার |
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ |
muktoprovat
3
সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

প্রথমার্ধের পাপমোচন! খ্যাপাটে মেসির স্বস্তির রাত

প্রথমার্ধের পাপমোচন! খ্যাপাটে মেসির স্বস্তির রাত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালচাপায় ৩ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালচাপায় ৩ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

বৈরী আবহাওয়া কেটেছে: শাহ আমানতে চাকা ঘুরছে নিয়মের ছন্দে

বৈরী আবহাওয়া কেটেছে: শাহ আমানতে চাকা ঘুরছে নিয়মের ছন্দে

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে
ট্রাকের চালক-হেলপার আটক: তদন্ত কমিটি গঠন

ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনায় নিহত ১৪

ঝালকাঠিতে সিমেন্ট বোঝাই ট্রাকের ব্রেক ফেইল করে সড়ক দূর্ঘটনায় শিশুসহ মোট ১৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ১৭ জন। ১৭ এপ্রিল বুধবার বেলা দেড়টার দিকে খুলনা বরিশাল মহাসড়কের
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৬:৩৩
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৬:৩৩

ঝালকাঠিতে সড়ক দূর্ঘটনা নিহত ১৪

ঝালকাঠিতে সিমেন্ট বোঝাই ট্রাকের ব্রেক ফেইল করে সড়ক দূর্ঘটনায় শিশুসহ মোট ১৪ জন নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় ১৭ জন। ১৭ এপ্রিল বুধবার বেলা দেড়টার দিকে খুলনা বরিশাল মহাসড়কের  ঝালকাঠির গাবখান টোল ঘরের সামনে এই দূর্ঘটনা ঘটে। ঘটনার সাথে সাথে প্রায় দুই ঘন্টা মহাসড়কের সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পর বেলা সারে ৩ টার দিকে যানবাহন চলাচলের জন্য সড়ক ছেড়ে দেয়া হয়।

ঘটনার সাথে সাথে ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরোজুল হক টুটুল ঘটনাস্থলে ছুটে যান। ঝালকাঠি ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ বিষয়ে ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম জানান, দূর্ঘটনার কারন জানতে ইতি মধ্যে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারের জন্য ৫ লাখ টাকা, পঙ্গুত্ব বরণ করলে ৩ লাখ এবং আহতদের জন্য ১ লাখ টাকা বরাদ্দের কথা ঘোষনা করেছে সরকার। 

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, ঝালকাঠি থেকে এপর্যন্ত ১১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্রাইভেট কারে একই পরিবারের ছিল ৬ জন, হাসপাতালে নেয়ার পরে মারা যায় ৪ জন এবং ঘাতক ট্রাকের ধাক্কায় উল্টে যাওয়া অপর ট্রাকের মধ্য থেকে ১ জনের লাশ উদ্ধার করা হয়। এছাড়াও গুরুতর আহত অবস্থায় বলিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন মারা যায়। পরে ঝালকাঠি সদর হাসপাতালে আরো একজন মারা যায়। এই কর্মকর্তা জানান, ঘাতক ট্রাকটি ব্রীজ থেকে নামার সময় গতি নিয়ন্ত্রন হারিয়ে ব্রেক ফেইল করায় এই দূর্ঘটনা ঘটেছে বলে জানাগেছে।  

হাসপাতাল পুলিশ ও স্থানীয় সুত্রে প্রাপ্ত নিহতরা হচ্ছে, ঝালকাঠি সদর উপজেলার শেখের হাট ইউনিয়নের শিশু রিফাত(৫), রাফি (৩), সাদি(১৩), গাবখান ইউনিয়নের আব্দুর রহিম, নজরুল ইসলাম (৩০), সরুপকাঠি ইউনিয়নের রুহুল আমিন, গাবখানের শহিদুল ইসলাম (৩৫), ধানসিড়ি ইউনিয়নের ওস্তাখান গ্রামের মিরাজ (৪০), সোহেল (২৫), আনোয়ার , কামাল, হেমায়েত, জাহাঙ্গির এবং কাঠালিয়া উপজেলার শৌল জালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের তাহমিনা বেগম (২৫) ।

প্রত্যক্ষ ও স্থানীয়দের সুত্রে জানাযায়, খুলনার দিক থেকে আসা গাবখান ব্রীজ থেকে নামার সময় খুলনা মেট্রো-ট ১১-৯৫৭ নম্বরের সিমেন্ট বোঝাই ট্রাকটি দ্রুতগতীতে টোল ঘরের দিকে যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রন হারিয়ে ঘাতক ট্রাকটি টোল দেয়ার জন্য অপেক্ষায় থাকা ৩টি বেটারী চালিত অটো রিক্সা, একটি প্রাভেট কার (ঢাকা মোট্র- গ ৩৯-৫৭৪২) এবং ঘরের আসবাবব পত্র বহনকারী অপর একটি ট্রাক ঢাকা মেট্র-ন ১২-২২০৪ কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিক্সা ৩টি এবং প্রাইভেট কারটি দুমরে মুচড়ে যায়। এসময় প্রাইভেট কার ও অটোরিক্সার ৭ জন ঘটনাস্থলেই মারা যায়। 

এ বিষয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মহিতুল ইসলাম জানান, ঘাতক ট্রাকের চালক মোঃ আল আমিনসহ হেলপারকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তার কাছে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেলেও গাড়ীর কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। 

এ বিষয়ে ঝালকাঠির সিভিল সার্জন ডাক্তার এসএম জহিরুল ইসলাম বলেন, সড়ক দূর্ঘটানয় হাসপাতালে আনা আহতদের সর্বচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। নিহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। 

আটকপ্রাণদূর্ঘটনাসড়ক

সর্বশেষ

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট

প্রথমার্ধের পাপমোচন! খ্যাপাটে মেসির স্বস্তির রাত

প্রথমার্ধের পাপমোচন! খ্যাপাটে মেসির স্বস্তির রাত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালচাপায় ৩ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালচাপায় ৩ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

বৈরী আবহাওয়া কেটেছে: শাহ আমানতে চাকা ঘুরছে নিয়মের ছন্দে

বৈরী আবহাওয়া কেটেছে: শাহ আমানতে চাকা ঘুরছে নিয়মের ছন্দে

এই বিভাগের আরও খবর

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের করুণ মৃত্যু

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালচাপায় ৩ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দেয়ালচাপায় ৩ মাদ্রাসাছাত্রীর মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

বৈরী আবহাওয়া কেটেছে: শাহ আমানতে চাকা ঘুরছে নিয়মের ছন্দে

বৈরী আবহাওয়া কেটেছে: শাহ আমানতে চাকা ঘুরছে নিয়মের ছন্দে

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->