ই-পেপার |
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ |
muktoprovat
3
'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

  • muktoprovat
  • জাতীয়
  • ইসলাম
  • নির্বাচন
  • বিশ্ব
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • বিনোদন
  • খেলা
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • মুক্তপ্রভাত পরিবার
  • ভিডিও
  • আর্কাইভ
বিশ্বকাপ ফুটবল ২০২৬
muktoprovat
নির্বাচন
পরিবেশ
ইসলাম
রাজনীতি
লাইফ স্টাইল
বিশেষ সংবাদ
মুক্ত মত
সাহিত্য
শিক্ষা
দেশজুড়ে
তথ্যপ্রযুক্তি
বিনোদন
খেলা
বিশ্ব
অর্থনীতি
নারীমঞ্চ
জাতীয়

প্রচ্ছদ

  • নির্বাচন
  • পরিবেশ
  • ইসলাম
  • রাজনীতি
  • লাইফ স্টাইল
  • বিশেষ সংবাদ
  • মুক্ত মত
  • সাহিত্য
  • শিক্ষা
  • দেশজুড়ে
  • তথ্যপ্রযুক্তি
  • বিনোদন
  • খেলা
  • বিশ্ব
  • অর্থনীতি
  • নারীমঞ্চ
  • জাতীয়
দেশজুড়ে
গুরুদাসপুর

চার দশক ধরে একাই দাঁড়িয়ে আছে সেতুটি, সড়ক নির্মাণের দাবি

চাকল বিলের মাঝখানে ৪০ বছর আগে যে সেতুটি নির্মাণ করা হয়েছিল তা এখন ভেঙ্গে খসে পড়ছে।
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৬:৩০
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৩, ০৬:৩০

চাকল বিলের মাঝখানে ৪০ বছর আগে যে সেতুটি নির্মাণ করা হয়েছিল তা এখন ভেঙ্গে খসে পড়ছে। কয়েক যুগ পেড়িয়ে গেলেও সেতুটি ব্যবহার করতে পারেনি এই এলাকার মানুষ। কারণ বিলের থই থই পানির ভেতর সেতু নির্মাণ হলেও হয়নি মানুষ চলাচলের সড়ক।

সেতুটি ব্যবহারের জন্য সড়ক নির্মাণের দাবি জানিয়ে গতকাল শনিবার বেলা ১১ টার দিকে ওই সেতুপাড়ে মানববন্ধন করেছেন রওশনপুর, ঝাউপাড়া, মকিমপুরসহ ৫ গ্রামের মানুষ। উদ্দেশ্য সড়ক যোগাযোগ তৈরি করে সেতুটি ব্যবহারের মাধ্যমে দুর্ভোগ লাঘব করা।

গুরুদাসপুর উপজেলা প্রকৌশলী মিলন মিয়া জানান, ব্যবহার না করায় সেতুটি এখন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এটির ঢালাই এবং ইট খসে পড়ছে। তাই সড়ক যোগাযোগ গড়ে তুললে সেতুটি পূনরায় নির্মাণ করতে হতে পারে।

স্থানীয়রা জানান, গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর আওতায় আষিড় দশকে মানুষ চলাচলের জন্য সেতুটি নির্মাণ করা হয়েছিল গুরুদাসপুরের চাপিলা ও ধারাবারিষা ইউপিনয়নের শেষ সীমান্ত চাকলবিলে। উদ্দেশ্য ছিল ধারবারিষা ইউনিয়নের জোলাগাড়ি তথা উপজেলা শহরের সাথে চাপিলা ইউনিয়নের মকিমপুরের সরাসরি যোগাযোগ স্থাপন করা।

এতে উপজেলার সাথে মকিমপুর তথা চাপিলা ইউপির বড় একটা অংশের সহজ যোগাযোগ তৈরি হতো। কিন্তু বাস্তবে এসবের কিছুই হয়নি। সেতুটি তিন যুগ ধরে ঠায় দাঁড়িয়ে থাকলেও সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি।

খোঁজ নিয়ে জানাগেছে  চাপিলা ইউনিয়ন পরিষদের তৎকালিন চেয়ারম্যান আবু জাফর মিয়া ১৯৮৫ সালে উপজেলা পরিষদের বরাদ্দে সেতুটি নির্মাণ করেছিলেন। সেতুটি ব্যবহার করতে সেসময় মকিমপুর উত্তরপাড়া থেকে ঝাড়পাড়া-জোলাগাড়ি পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার মাটির সড়ক নির্মাণ করা হয়। কিন্তু বিলের উত্তাল ঢেউয়ে বছর ঘুরতেই মাটির সড়কটি বিলীন হয়ে যায়। পরবর্তীতে আর সড়কটি চলাচলের অপযোগী করা হয়নি। ফলে সেতুটিও ব্যবহার করতে পারেনি এলাকার মানুষ।

মকিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল আক্তার জানান, ধারাবারিষা আর চাপিলা ইউনিয়নকে বিভক্ত করেছে চাকলবিল। এই বিলে প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়।  মোকিমপুর, তেলটুপি, রওশনপুর, নওপাড়া, ঝাউপাড়া ও সোনাবাজু গ্রামের কৃষকেরা এই বিলে চাষাবাদ করেন।

কিন্তু মকিমপুর জোলাগাড়ি সড়কটি পূণঃনির্মাণ না করায় সেতুটি ব্যবহার করা যায়নি। ফলে এসব এলাকার কৃষকদের পন্য পরিবহনসহ মানুষ চলাচলে ভোগান্তি বেড়েছে। তিন কিলোমিটার সড়ক পাড়ি দিতে ঘুরতে হচ্ছে ৭ কিলোমিটার পথ। এতে বাড়তি সময়ের পাশাপাশি ব্যায়ও বেশি হচ্ছে।

স্থানীয় যুবলীগ নেতা আজাদ জানান, চাপিলার অন্তত ৫ গ্রামের প্রায় ২০ হাজার মানুষ চলাচলের ক্ষেত্রে দুর্ভোগের শিকার হচ্ছেন। জেলা-উপজেলা সদর, থানা, হাসপাতাল, স্কুল-কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে ৭ কিলোমিটার ঘুরপথে। এতে বাড়ছে দুর্ভোগ। চাকলবিলের সেতুটি পূণর্নির্মাণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা চালুর দাবি তার।

চাপিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান স্থানীয়দের দুর্ভোগের কথা স্বীকার করে  জানান চাকলবিলের বুকচিরে বয়ে যাওয়া সড়ক এবং পুড়নো সেতুটি পূণঃনির্মাণ করা হবে। এতে পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ তাদের চাষাবাদ এবং উৎপাদিত ফসল পরিবহনের ক্ষেত্রে উপজেলা সদরের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করতে পারবেন।

মানববন্ধনে নেতৃত্বস্থানীয় মকিমপুর গ্রামের সমাজসেবক আলহাজ মোঃ আমিরুল ইসলাম বাবু, মাছ ব্যবসায়ী জাকির হোসেন, আবু ফয়সাল সিদ্দিক, সজল ইসলাম, রবিন, জাকারিয়া হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

'খুন হবো....'

'খুন হবো....'

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির নতুন তারিখ ঘোষণা

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের ৮১তম অধিবেশনে ২৪ সেপ্টেম্বর ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: বিতর্কের মুখে সেনবাগ থানার ওসি প্রত্যাহার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

ঝাড়ফুঁকের নামে শিশু ধর্ষণের অভিযোগ: বেগমগঞ্জে জামায়াতের সাবেক নেতা গ্রেপ্তার

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

গুদামে অবৈধভাবে সার মজুত, দুই ব্যবসায়ির কারাদণ্ড

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

শিশুরা এলো জেলা প্রশাসকের কাছে, ফুটবল নিয়ে ফিরলো হাসিমুখে

Image
স্বত্ব © 2018-2025 মুক্ত প্রভাত
প্রকাশক-সম্পাদক : মোঃ রাশিদুল ইসলাম
  • জাতীয়
  • নারীমঞ্চ
  • অর্থনীতি
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • তথ্যপ্রযুক্তি
  • দেশজুড়ে
  • শিক্ষা
  • সাহিত্য
  • মুক্ত মত
  • বিশেষ সংবাদ
  • লাইফ স্টাইল
  • রাজনীতি
  • ইসলাম
  • পরিবেশ
  • নির্বাচন

মুক্ত প্রভাত ফলো করুন

  • About Us
  • Privacy policy
  • Terms and Conditions
  • Contact Us

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, গুরুদাসপুর, নাটোর

We use cookies to improve your experience. By using this site, you agree to our Privacy Policy.
-->