শেখ হাসিনার ফেরার ঘোষণা নিয়ে রাজনীতির সমীকরণ কী?
উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি নিজেদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে। দলীয় সূত্র ও নেতাদের বক্তব্য অনুযায়ী, প্রতিপক্ষের কর্মসূচির বিপরীতে সরাসরি পাল্টা কর্মসূচি না দিয়ে নিজস্ব রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নিয়ে মাঠে থাকার কৌশল নেওয়া হয়েছে।