শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ৭৯ কারখানা বন্ধ, ২০টিতে ছুটি
গাজীপুর শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেন।