আমি বার বার দেখি

বহুবার দেখি

যতবারই দেখি ততবারই তোমার মায়ায় জড়িয়ে যাই

যদি না দেখি....

....না দেখলে তোমার প্রেমে পড়ি

কতবার যে তোমার প্রেমে পড়েছি

তা গানিতিক হিসেবে রাখা হয়নি

আমি এখনো হাজার বছর তোমার প্রেমে পড়তে চাই

কি দারুণ ভঙি তোমার

চোখের মণিতে পুরো পৃথিবী

তোমার কণ্ঠে পৃথিবীর সব মিষ্টি লুকিয়ে।