বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিনতে টানা নবম দিনের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি চলছে। আজ বৃহস্পতিবার দুপুরে কর্মসূচি শেষে শিক্ষাভবন অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
আরো পড়ুন———
> বেতন নিয়ে শিক্ষকদের যে নির্দেশনা দিল মাউশি
> শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি নিয়ে নতুন সিদ্ধান্ত
> শিক্ষকদের জন্য সুখবর দিল মন্ত্রণালয়
এর আগে অন্যদিনের মতো বৃহস্পতিবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
গতকাল বুধবার দুপুরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করণের দাবিতে মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষক-কর্মচারীরা পল্টন মোড় ঘুরে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন।
শিক্ষকরা বলছেন, সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড় ঘরে ফিরবেন না তারা।
আরো পড়ুন———
> আন্দোলনরত নিবন্ধনধারীদের দাবি পূরণ হচ্ছে
> বেতন নিয়ে শিক্ষকদের যে নির্দেশনা দিল মাউশি
মঙ্গলবার দুপুরে সচিবালয় অভিমুখে পদযাত্রা করেন এমপিওভুক্ত শিক্ষকরা। পরে সচিবালয়ের সড়কে পৌঁছালে পুলিশ বাধা দেয়। সেখানে আন্দোলনকারীরা সংক্ষিপ্ত সমাবেশ করে ফের লাগাতার অবস্থান কর্মসূচিতে ফিরে আসেন।
গত সোমবার সচিবালয়ে শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে কথা বলে আশ্বাস দেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির। তবে শিক্ষকরা বলছেন, আন্দোলনস্থলে এসে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিতে হবে। অন্যাথায় জাতীয়করণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকরা।