হাকিমপুরে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি আটক
দিনাজপুরের হাকিমপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামিকে র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আটক করে আদালতে প্রেরণ করেছে হাকিমপুর থানা পুলিশ। গ্রেফতার আসামি মোঃ মমিনুর রহমান (৪৫) হাকিমপুর উপজেলার হরেকৃষ্টপুর (কোচপাড়া) গ্রামের মৃত কাশেম এর ছেলে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, গতকাল বুধবার (৭জানুয়ারি) আনুমানিক রাত ১১টার দিকে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে দিনাজপুর শহর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।