তারেক রহমানের আগমন উপলক্ষ্যে ধুনটে বিএনপির আনন্দ মিছিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষ্যে ধুনটে আনন্দ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বুধবার দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ধুনট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, সাধারণ সম্পাদক আবুল মনসুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ
সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুঞ্জিল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক
সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ আলী জন, ইয়াকুব আলী, উপজেলা মহিলা দলের সভাপতি শারমীন সুলাতান দিপ্তী, পৌর মহিলা দলের
সভাপতি রেনুকা পারভীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি বনি আমিন, পৌর শ্রমিক দলের সভাপতি দুলাল শেখ, উপজেলা সমবায় দলের সভাপতি কামরুল হাসান ও ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব ।