দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়ার মহফিল
নওগাঁর বদলগাছীতে বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের তেজাপাড়া গ্রামে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে এ দোয়া মহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয়তাবাদী মহিলাদল উপজেলা শাখার সভাপতি শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুলের সহধর্মিনী এবং উপজেলা মহিলা দলের ১নং সদস্য মনিরা সুলতানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের মহিলা কলেজ শাখার সভাপতি উম্মে খাদিজাসহ ওয়ার্ড জাতীয়তাবাদী মহিলাদলের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।