ধুনটে সোনালী বানিজ্যিক সমবায় সমিতি লিমিটেডের সুবর্ণ জয়ন্তী
বগুড়ার ধুনট সোনালী বানিজ্যিক সমবায় সমিতি লিমিটেডের সুবর্ণ জয়ন্তী উৎসব বনার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জানুয়ারী) সকাল ১১টায় ধুনট সোনালী নিউ মার্কেটে সমিতির কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এরপর সোনালী নিউ মার্কেটের তৃতীয় তলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনালী বানিজ্যিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি অঘোর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম।
শিক্ষক উজ্জল কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট সোনালী ব্যাংকের ম্যানেজার মনোয়ার হোসেন, সমিতির সাবেক সভাপতি আব্দুস ছামাদ শেখ, আব্দুর রশিদ, সুলতানা কনক লায়লা, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক রাজু আহমেদ, সহ-সভাপতি আব্দুল হাকিম, কার্যকরী সদস্য হেলাল উদ্দিন, শাহাদৎ হোসেন মনির, হুমায়ন কবির রাজা, মকুল হোসেন ও ফরিদুল ইসলাম।