পাবনা ১ আসনে হাজী ইউনুসের মনোনয়ন উত্তোলন
৬৮, পাবনা ১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) সংসদীয় আসনে ভিপি শামসুর রহমানকে বিএনপির মনোনয়ন দেয়ার পরও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও পাবনা জেলা কমিটির সাবেক সদস্য হাজী মোহাম্মদ ইউনুস আলী'র পক্ষ থেকে আজ শনিবার মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে।
জানা গেছে, আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রুনাল্ট চাকমার কাছ থেকে হাজী ইউনুস আলীর পক্ষে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার সমর্থকরা।
৬৮,পাবনা ১ আসনে এ পর্যন্ত ছয়জন মনোনয়নপত্র উত্তোলন করলেন। গত ১৭ ডিসেম্বর জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গত ২২ ডিসেম্বর বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন।
একই দিনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক সাইয়িদও মনোনয়নপত্র তুলেছেন। গত ২৩ ডিসেম্বর ছাত্রদল ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা সরদার এম জাহাঙ্গীর হোসেন মনোনয়নপত্র ক্রয় করেন। গত ২৪ ডিসেম্বর যুবদল নেতা মাসুদুল হক মাসুদ মনোনয়নপত্র ক্রয় করেছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) হাজী ইউনুস আলী মনোনয়নপত্র তুললেন।
উল্লেখ্য, ৬৮ পাবনা ১ (সাঁথিয়া-বেড়া আংশিক) সংসদীয় আসনে সংশোধিত গেজেট প্রকাশিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ গেজেট প্রকাশিত হয়।
সাঁথিয়া উপজেলা একক আসনের পরিবর্তে পূর্বের ন্যায় সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলা'র আংশিক পুনর্বহাল কারা হয়। বেড়া উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করে পূর্বের ন্যায় বহাল করা হয়েছে হাজী মোহাম্মদ ইউনুস আলীর নেতৃত্বে এমনটা দাবি করেন তিনি।