তারেক রহমান
বিএনপির স্থায়ী কমিটি শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে জরুরি বৈঠকে মিলিত হয়েছে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে রাত পৌনে ৯টায় শুরু হওয়া বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
এছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
দলীয় সূত্র জানিয়েছে, বৈঠক শেষে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত এবং দিকনির্দেশনা জানানো হতে পারে।