বড়াইগ্রামে মহান বিজয় দিবস পালিত
নাটোরের বড়াইগ্রামে মহান বিজয় দিবসে মঙ্গলবার উপজেলা প্রশাসন, জামায়াতে ইসলাম, বিএনপি, শিক্ষা প্রতিষ্ঠান পৃথক-পৃথক কর্মসূচী গ্রহণ করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, বনপাড়া সেন্ট যোসেফস স্কুল এন্ড কলেজ ও ল্যাবরেটরী স্কুলের পিঠা উৎসব ছিল অন্যতম।
মুক্তিযোদ্ধা কমপ্লেকস ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়েরের সঞ্চালনায় আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস ছালাম, উপজেলা কৃষি কর্মকর্ত সজীব আল মারুফ, নাটোর ৪ সংসদীয় আসনের জামায়াত মনোনীত এম.পি পদপ্রার্থী মাওলানা মো. আব্দুল হাকিম, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির আহŸায়ক অধ্যাপক লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা বয়াত রেজা প্রমুখ।