নাটোর-৩ আসনে ধানের শীষ পেলেন অধ্যক্ষ আনু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দফায় ৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ (সিংড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্তরুল ইসলাম আলমগীর।
দলীয় সূত্রে জানা গেছে, আনোয়ারুল ইসলাম আনু সিংড়া থানা ছাত্রদলের সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা ছিলেন। এছাড়া সিংড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদেও ছিলেন তিনি। তার মনোনয়নে নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।