ধুনটে ৪ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযানে ৪ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃতরা হলো, উপজেলার ঈশ্বরঘাট গ্রামের দুলাল প্রামানিকের ছেলে স্বপন মিয়া (২৮), বেলকুচি গ্রামের মফিজ শেখের ছেলে কালাম শেখ (৫৮), তারাকান্দি গ্রামের মতিয়ার রহমান ছেলে ইমরুল কাদের সেলিম ও নলডাঙ্গা গ্রামের সোলায়মান আলীর ছেলে উজ্জল মিয়া (৪০)।
মঙ্গলবার দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাত ৮ টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট (ইসলামপুর)
মধ্যপাড়া এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, আকটকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য বিক্রি করে। তারই ধারাবাহিকতায় সোমবার রাতে বগুড়ার ডিবি পুলিশের একটি দল ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঈশ্বরঘাট (ইসলামপুর) মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিচ ইয়াবা
ট্যাললেট জব্দ করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একাধিক মামলা রয়েছে। ধুনট থানার ওসি সাইদুল আলম বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ ইয়াবা ট্যাবলেট সহ ৪ জনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।