সিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
নাটোরের সিংড়ায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কলম ইউনিয়নের ১নং ওয়ার্ড মহেশচন্দ্রপুর স্কুল মাঠে ওয়ার্ড বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য, ও নাটোর-৩ (সিংড়া) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, তাজপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, উপজো বিএনপির সদস্য রিয়াদ মোস্তফা, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, আতিকুর রহমান লিটন, আলহাজ্ব মো. রেজাউল করিম বাবলু, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য জনাব আলী।