অস্ট্রেলিয়ার আকাশে দুই বিমানের সংঘর্ষে পাইলট নিহত
অস্ট্রেলিয়ার সিডনির কাছে আকাশে দুটি হালকা বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এর একটি বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট মারা গেছেন। এএফবির প্রতিবেদন অনুযায়ী রোববার ৩০ নভেম্বর সকালে ঘটে ঘটনা। এ দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ জানিয়েছে, উদ্ধারকারীরা সিডনির দক্ষিণ-পশ্চিমের ওয়েটার বার্নের বিমানবন্দরের কাছে ঝোপঝাড়ের মধ্যে বিধ্বস্ত বিমানটি পাইলটের মরদেহ খুঁজে পান তারা।
পুলিশ বলছে তাদের জানানো হয়েছিল যে দুটো ছোট বিমান মাঝ আকাশে ধাক্কা খায় এর মধ্যে কাছে একটি ঝোপঝড়ের মধ্যে বিধ্বস্ত হয়।
ক্যানবারের প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনা তাৎক্ষনিক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি বুড়োর ঘরের রাস্তার পরিদর্শন করেন এবং তথ্য সংগ্রহ করেন। তবে অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে ঘটনাস্থলে একজন পাইলটের মরদেহ পাওয়া গেছে। এই ঘটনায় অন্য বিমানটি নিরাপদে অবদান করতে পারে ওই বিমানের পাইলটের কোন ক্ষতিও হয়নি।
রোববার ৩০ নভেম্বর এক বিবৃতিতে বুড়ো এটিএসবি জানায় সংঘর্ষে জড়িত বিমানগুলোর একটি নিরাপদ অবতরণ করেছিল কিন্তু অন্যটি ভূমিতে আচড়ে পরে এবং পাইলট ঘটনাস্থলে মারা যান।