সিংড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল
নাটোরের সিংড়ায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় শহরের পোস্ট অফিস মোড়ে পৌর যুবদল আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ।
সিংড়া পৌর যুবদলের আহ্বায়ক এডভোকেট নাজমুল হক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, ডাহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক পিএম ইব্রাহিম হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. লিটন প্রমুখ।