তিনটি ভূমিকম্পে কাপলো দেশ; আতঙ্কে মানুষ
বাংলাদেশে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপেছে দেশ। মাত্র ১৩ ঘন্টার ব্যবধানে দেশজুড়ে জনগণের মধ্যে নতৃন করে আবার আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্বল্প সময়ে এমন ঘন ঘন কম্পন দেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে বাড়িয়েছে উদ্বেগ। যদিও কম্পন ছিল মৃদু ও মাঝারি। তবুও মানুষের মাঝে আতঙ্ক বেড়েছে। বের হয়েছে ঘর থেকে।
সুত্রে জানাযায়, বুধবার দিবাগত রাত ৩ টার পর থেকে আজ বৃহস্পতিবার বিকেল ৪ টিা মিনিটে প্রায় ১৩ ঘন্টার মধ্যে এই কম্পনগুলো অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনগুলো ছিল মাঝারী বা হালকা।
আজ বৃহস্পতিবার বিকাল ৪ টা ১৫ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয় রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষন ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্বল্পমাত্রার এই ভূমিকম্পর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। মাত্রা ছিল ৩ দশমিক ৬।
গত ২২ ও ২৩ নভেম্বর দুইদিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশ এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে তিনটির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী এবং একটির ঢাকা।
কাওসার আহম্মেদ