ধুনটে সমবায় দলের নতুন কমিটি গঠন
বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন সমবার দলের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটিতে মাসুদ রানাকে সভাপতি ও আব্বাস আলীকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় ধুনট উপজেলা সমবায় দলের সভাপতি কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এরশাদুল আলম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন কমিটিতে রুবেল আহম্মেদ আকন্দকে সিনিয়র সহ-সভাপতি, শফিকুল ইসলামকে সহ-সাধারণ সম্পাদক, সুজন মিয়াকে সাংগঠনিক সম্পাদক, বাবলু ফকিরকে সহ-সাংগঠনিক সম্পাদক, আব্দুল আলিমকে দপ্তর সম্পাদক, রফিকুল ইসলামকে প্রচার সম্পাদক, মোশারফ হোসনকে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রফিকুল ইসলামকে ধর্ম বিষয়ক সম্পাদক করে ২ বছর মেয়াদী নতুন
কমিটি অনুমোদন করা হয়।