সিংড়ায় বিএনপি নেতা গোলাম মোর্শেদের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতৃবৃন্দ। সোমবার রাত ৮টায় সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কাজী গোলাম মোর্শেদের পক্ষে তার অনুসারীরা লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লেলিন, হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক কায়সার হায়দার হেলাল, পৌর বিএনপির সদস্য আসাদুজ্জামান মিঠু প্রমুখ।