বাগমারা'য় জাতীয় নাগরিক পার্টি-(এনসিপি) থেকে লরছেন মীর ফারুক হোসেন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হওয়া বইছে সারা দেশে, এরই ধারাবাহিকতা রাজশাহীর বাগমারায়ও লেগেছে নির্বাচনের আমেজ, বিএনপি, জামায়াতে ইসলামী, গন অধিকার পরিষদ এর প্রার্থী ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, এর সাথে গনঅভ্যুত্থানে মূখ্যভূমিকা রাখা নতুন বাংলাদেশর দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সংসদ নির্বাচনে এর ঘোষণা দিয়েছেন মীর ফারুক হোসেন।
মীর ফারুক হোসেন এর জন্ম বাগমারা উপজেলার ৪ নং বড়বিহানলী ইউনিয়নের ১নং ভূগীপাড়া ওয়ার্ডে, তিনি পেশায় একজন ব্যবসায়ী, ছাত্র জনতার সাথে ঢাকার রাজপথে ছিলো তার সক্রিয় অবদান এবং এর পরে জাতীয় নাগরিক পার্টি গঠনের মাধ্যমে তিনি রাজনৈতিক ভাবে অংশগ্রহন করেন,এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)
শাপলা কলির কান্ডারি হয়ে বাগমারা প্রতিনিধিত্ব করার আশাও প্রকাশ করেন।
মীর ফারুক হোসেন জানিয়েছে , আমি আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), মনোনয়ন ফরম তুলেছি রাজশাহী ৫৫ বাগমারা ৪ আসন থেকে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাল্লাহ।
তিনি বিশ্বাস করেন —“রাজনীতি মানে সেবা, রাজনীতি মানে মানুষের কল্যাণ।” আগামী দিনগুলোতে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে, ও পিছিয়ে পড়া বাগমারার শিক্ষা, বিষেশ করে বেকারত্ব ও কৃষিজাত পণ্য নিয়ে কাজ করে যেন আধুনিক জীবন ব্যবস্তা গড়ে তুলার ও প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বৃহত্তর বাগমারার স্বার্থে, জাতীয় সংসদে সোচ্চার ভূমিকা রাখতে চাই। এরই ধারাবাহিকতায় রাজশাহী ৫৫ বাগমারা ৪ নির্বাচনি এলাকার বাসিন্দাররা যদি আমার ওপর আস্থা রাখতে পারেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন, তাহলেই সম্ভব আমাদের স্বপ্নের বাগমারা গড়ার,বাগমারার সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।