—ছবি মুক্ত প্রভাত
বুধবার উল্লাপাড়ায় প্রান্তিক কৃষকদের মধ্যে সরকারি কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষকদের হাতে বিনামূল্যে প্রণোদনার এসব সামগ্রী তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ছাইদুল ইসলাম মোগল, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনসহ উপজেলা পরিষদ ও কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, এবছর উপজেলার প্রান্তিক কৃষকদেরকে চলতি রবি মৌসুমে সরিষা চাষের জন্য প্রতিজন ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৬ হাজার ১১০ জন কৃষক প্রণোদনার এই কৃষি সামগ্রী পাচ্ছেন।