—ছবি মুক্ত প্রভাত
ছাত্রদল নেতা জুবায়েদে হোসেনকে হত্যার প্রতিবাদে নাটোরের সিংড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গোল-ই আফরোজ সরকারি কলেজ শাখা ছাত্রদল।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১টায় কলেজ প্রাঙ্গণে এ বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুল হক হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিনহাজুর রহমান মনির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শিবলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল, সহ-সভাপতি রাকিব, দপ্তর সম্পাদক মিফতাহুল ইসলাম শাইক, ক্রীড়া সম্পাদক রাহুল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিমেল, শাহিনসহ নেতৃবৃন্দ।