—ছবি মুক্ত প্রভাত
“সমন্বতি উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র্যালী ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় র্যালী শেষে ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থীদের অংশগ্রহনে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতিলতা বর্মন, সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদ, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার হামিদুল ইসলাম, ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবুরুশত মতিন।