রাণীশংকৈলে স্বাস্থ্য সেবা ডায়াগনষ্টিকের উদ্যোগে নারী ফুটবলারদের সংবর্ধনা
ঠাকুরগাঁও রাণীশংকৈল স্বাস্থ্য সেবা ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যোগে জাপান ফুটবল এসোসিয়েশনের অনুর্ধ্ব নারী-১৪ ফুটবল টূর্নামেন্টের রানার্সআপ দল রাণীশংকৈল রাঙ্গাটুঙ্গি প্রমিলা ফটুবল একাডেমির খেলোয়ারদের সংবর্ধনা দেওয়া হযেছে।
৯ অক্টোবর ওই ডায়াগনষ্টিক সেন্টারের সভাকক্ষে উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী রজব আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন
নুর আলিফ, রাঙ্গাটুঙ্গি প্রমিলা ফুটবল একাডেমির পরিচালক তাজুল ইসলাম.ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন,রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন
ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদসহ ডায়াগনষ্টিক সেন্টারের কর্মকর্তা- কর্মচারীরা।অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার।