—ছবি মুক্ত প্রভাত
একটি মহল ৭১ কে ভুলন্ঠিত করার চেষ্টা করছে জামায়াতকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা।
আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সংসদীয় আসন ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।
এছাড়া তিনি আরও বলেন, বিএনপি সবসময় ৭১ এর স্বাধীনতার চেতনায় বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, সকল ধর্ম ও সম্প্রদায়ের জন্য কাজ করেছিলেন ঠিক তেমনি তাদের সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সবসময় দেশের সকল ধর্মের মানুষের উন্নয়নে কাজ করে চলেছেন।
এসময় তিনি উপজেলার বিভিন্ন মন্দিরে গিয়ে শারদীয় দুর্গোৎসবের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন, সনাতন ধর্মাবলম্বী পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক, সদস্য সচিব মোঃ তোসিকুল আলম এবং পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।